বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা সিলেট এর উদ্যোগে যুগোপযোগী আলেম তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়।
শাহজালাল জামেয়া পরিষদের সভাপতি শরীফ মাহমুদের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আবু তায়্যিব সৎপুরী। গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক আলোচনা করেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমাইদী, উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহার,ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক হাফিজ জাকির হুসাইন ও মাওলানা মুফতি আলী হায়দার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী পরিষদের উপদেষ্টা মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল হালিম, কবির আহমদ ও মুজাহিদুর রহমান।








0 comments:
Post a Comment