জাতীয় কবিকে জেনে নিন

আজ ১১ জ্যৈষ্ঠ, শনিবার। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন।

মসজিদের হুজুরদের সরকারি বেতন দিতে হবে - ডাঃদীপু মনি

মসজিদের হুজুরদের যা বেতন তাতে রাতে যে মুসল্লিদের ঘরে চুরি করতে যায় না এটাই তো অস্টাশ্চার্য বিষয়

৫২ পণ্যে নিষেধাজ্ঞা

বাজার থেকে ৫২ পদের জিনিস ক্রয় করতে নিষেধাজ্ঞা এসেছে আদালত থেকে। কেউ আমার থেকে লিখিত নিয়ে যান, লিখে দিচ্ছি।

মা-বাবার করণীয়

সন্তানের প্রতি অাপনার (মা-বাবার) করণীয়ঃ ১. সন্তান গর্ভে থাকা অবস্থা মায়ের উচিত অাল্লাহকে ভয় করা,সুসন্তান কামনা করা,নিজে অাল্লাহর হুকুম পালন করা।বেশী বেশী নামাজ ও কুরঅান পড়া ভলো।

অাপনার পছন্দের বাসটি বেঁচে নিন!

১. গ্রীন লাইন ২. দেশ ট্রাভেল্স ৩. হানিফ ৪. ইনা ৫. স্টার লাইন

Showing posts with label Featured. Show all posts
Showing posts with label Featured. Show all posts

Wednesday, 30 October 2019

তিন লাখ টাকা সহায়তা পেলে বাঁচতে পারেন পেকুয়ার ফাতেমা বেগম

তিন লাখ টাকা সহায়তা পেলে বাঁচতে পারেন পেকুয়ার ফাতেমা বেগম
-------------
পেকুয়া সরকারি মডেল জি.এম.সি ইনস্টিটিউশনের
প্রাক্তন শিক্ষার্থী ২০১৬ ব্যাচের বিজ্ঞান বিভাগের ছাত্র হাছান উদ্দিন রিমনের মা'কে বাচাঁতে সবাই এগিয়ে আসুন।
পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়া এলাকার হারুনুর রশিদের স্ত্রী ফাতেমা বেগম (৪০)। তিন সন্তানের জননী তিনি। কক্সবাজারের হ্যাচারীতে দশ হাজার টাকা বেতনে চাকরি করতেন তার স্বামী হারুনুর রশিদ।

স্বামীর অল্প এ আয়ে টানাপোড়েনের সংসারে তাদের সন্তানদের পড়াশোনা করানো ছিল এক প্রকার বিলাসিতা। তখনি গৃহিণী ফাতেমা বেগম নেমে পড়েন জীবনযুদ্ধে। ঘরে বসে দর্জির কাজ করে হাল ধরেন সংসারের। পড়াশোনা চালিয়ে নেন তিন সন্তানের। সংসারের সব কাজ সেরে যা সময় হাতে থাকতো, বসে পড়তেন সেলাই মেশিন নিয়ে। কারণ সন্তানদের শিক্ষার ব্যাপারে অদম্য ছিলেন ফাতেমা বেগম। যেকোনো মূল্যে তাদের সুশিক্ষিত করতে বদ্ধপরিকর ছিলেন মহীয়সী এ নারী।
তবে, শত পরিশ্রম হলেও দিনশেষে একটি স্বস্তি ছিল তার। নিজের সন্তানরা পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়ে একদিন দুঃখ ঘোচাবে তাদের। কিন্তু অভাগা এই মা কি জানতেন, তার জন্য আরো কঠিন সংগ্রাম বাকি রেখেছিলেন সৃষ্টিকর্তা !
বর্তমানে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সাথে লড়ছেন তিনি। ২০১৮ সালের প্রথম দিকে শারিরীক অসুস্থতা নিয়ে নানা ডাক্তারের শরণাপন্ন হন তিনি। ফেব্রুয়ারী মাসের শেষের দিকে কক্সবাজার সদর হাসপাতালে তার ব্রেস্ট ক্যান্সার সনাক্ত করেন ডাক্তার। তখনি মাথায় আকাশ ভেঙে পড়ে সংগ্রামী এ মায়ের।
এদিকে স্ত্রীর অসুস্থতার কারণে হ্যাচারীর চাকরি ছেড়ে নিজের এলাকায় এখন টমটম অটোরিকশা চালাচ্ছেন স্বামী হারুনুর রশিদ। স্ত্রীর চিকিৎসা জন্য ইতিমধ্যে তিন লাখ টাকা খরচ হয়েছে তার।
বর্তমানে তাদের বড় ছেলে হাসান উদ্দিন রিমন পড়াশোনা করেন চট্টগ্রাম পলিটেকনিক ইউষ্টিটিউটে। কম্পিউটার ইঞ্জিয়ারিংয়ের ষষ্ঠ সেমিস্টারে ছাত্র সে। মেয়ে রাজিয়া সোলতানা রিপন পড়ছেন চকরিয়া সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষে ও ছোট ছেলে হোসাইন উদ্দিন পড়েন ফাঁশিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসায়। সে এবারে জেডিসি পরীক্ষা দেবে।
বারবাকিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নাছির উদ্দীন মিয়া বলেন, সহায় সম্পত্তি যা ছিল সবকিছুর বিনিময়ে এতদিন চিকিৎসা চালিয়ে গেছেন তারা। হারুনুর রশিদ স্ত্রীর চিকিৎসা চালাতে গিয়ে ইতিমধ্যে প্রতিবেশীদের কাছ থেকে ধার নিয়েছেন একলাখ টাকারও বেশি অর্থ। টাকার অভাবে ফাতেমা বেগমের চিকিৎসার পাশাপাশি তাদের ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধের উপক্রম হয়েছে। কিন্তু জীবন সংগ্রামের কঠিন এ যুদ্ধে কোনভাবে হারতে চাননি ফাতেমা বেগম। সারাজীবন দারিদ্রতার সাথে লড়ে গেছে সে।
স্বামী হারুনুর রশিদ বলেন, আমার স্ত্রীর চিকিৎসা জন্য ইতিমধ্যে তিন লাখ টাকা খরচ হয়েছে। এর অধিকাংশ ধারদেনা। বর্তমানে তার ওষুধ, পরীক্ষা ও কেমোথেরাপির জন্য প্রতিমাসে প্রয়োজন হচ্ছে প্রায় ৩০হাজার টাকা। আমি দিনমজুর মানুষ। টমটম অটোরিকশা চালিয়ে এত টাকা জোগাড় করতে আমাকে হিমশিম খেতে হচ্ছে।
তিনি আরও বলেন, ডাক্তার বলেছেন অপারেশনের মাধ্যমে আমার স্ত্রীকে সুস্থ করা সম্ভব। কিন্তু এ অপারেশনের জন্য প্রয়োজন তিন লাখ টাকা। সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন আমার স্ত্রীকে হয়তো বাঁচানো যাবে। আমাদের তিনটি সন্তানের ভবিষ্যত চিন্তা করে তাদের মাকে বাঁচতে এগিয়ে আসার জন্য সবার কাছে করজোড় মিনতি জানাচ্ছি।
আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি পেকুয়া সরকারি মডেল জি.এম.সি ইনস্টিটিউশনের প্রাক্তন ২০১৬ ব্যাচের আমার সকল বন্ধুবান্ধবকে।
আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা-
ফাতেমা বেগম,
বিকাশ পারসোনাল- ০১৮১৯০৩৩৮৫২
ব্যাংক হিসাব নংঃ-
ফাতেমা বেগম অ/ঈ- ০১৯২১২২০০০০৫২৩৪
ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, পেকুয়া শাখা।
চট্রগ্রাম শহরে বা চট্রগ্রাম শহরের বাহিরে যারা অবস্হানরত আছেন তারা রোগীর বড় ছেলে
হাছান উদ্দিন রিমনের কাছে পাঠাই দিতে পারেন।
বিকাশ পারসোনাল :01823143454 (রোগীর বড় ছেলে)

Saturday, 19 October 2019

সিলেটে আলেম তৈরির কর্মশালা

বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা সিলেট এর উদ্যোগে যুগোপযোগী আলেম তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়।

শাহজালাল জামেয়া পরিষদের সভাপতি শরীফ মাহমুদের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আবু তায়্যিব সৎপুরী। গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক আলোচনা করেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমাইদী, উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহার,ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক হাফিজ জাকির হুসাইন ও মাওলানা মুফতি আলী হায়দার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী পরিষদের উপদেষ্টা মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল হালিম, কবির আহমদ ও মুজাহিদুর রহমান।

Monday, 17 June 2019

সাংবাদিক এফ এম সুমন বাংলাদেশ নদী রক্ষা কমিটি "নোঙর'' এর কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত

প্রেস বিজ্ঞপ্তি:
চট্রগ্রাম বিভাগের কক্সবাজার জেলার পেকুয়ার ভোলাখাল, মাতামুহূরী নদী ও পরিবেশ সুরক্ষার অতন্দ্র প্রহরী তরুণ সাংবাদিক এফ এম সুমনকে নোঙর এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে । তাকে অভিনন্দন জানিয়েছেন নোঙর এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন শামস। নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর সারা দেশজুড়ে নদী ও পরিবেশ সুরক্ষায় নদী যোদ্ধাদের নিয়ে ইতিমধ্যেই জেলা কমিটি গঠন শুরু করেছে। কেন্দ্র থেকে বিভাগীয় পর্যায়ে এই কমিটি গঠন প্রক্রিয়া অব্যাহত থাকবে। ১. ঢাকা ২. খুলনা ৩. চট্রগ্রাম ৪. রাজশাহী ৫. বরিশাল ৬. সিলেট ৭. রংপুর ৮. ময়মনসিংহ। নদীমাতৃক দেশের নদী ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসুন নোঙর এর পতাকা তলে একতাবদ্ধ হোন। উল্লেখ্য যে, সাংবাদিক এফ এম সুমন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে জন্ম গ্রহন করেন তিনি বর্তমানে চট্টগ্রামের আঞ্চলিক টিভি চ্যানেল সিপ্লাস টিভি, সময়ে কন্ঠস্বর ও দৈনিক আজকে দেশবিদেশে কর্মরত আছেন। তার পাশাপাশি তিনি নদী ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন । সুত্র: নোঙ্গর নিউজ।

প্রেসিডেন্ট মুরসি আর নেই!

মিশরের সাবেক প্রেসিডেন্ট ও বিশ্ব ইসলামী সিপাহ সালার এক অগ্র সৈনিক মুরসি সকল ইসলামী আন্দোলনের কর্মীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন।

আদালতে শুনানি চলাকালীন সময়ে ৬৭ বছরের এই ব্যক্তিটি ইন্তেকাল করেন।দীর্ঘদিন জালিমের অন্ধকার প্রকোষ্টে বন্ধী ছিলেন তিনি।তার মত একজন নেতার ঘাটতি নিঃসন্দেহে অপূরনীয়।তিনি একাধারে একজন হাফেজ ও সুবক্তাও ছিলেন।যার একমাত্র অপরাধ ছিল ইসলামী হুকুমত কায়েম করা।

Tuesday, 11 June 2019

এডভোকেট দীপিকা সিং এর সফলতা!

হাস্যোজ্জল এই নারী এডভোকেট দিপীকা সিং। ভারতের কাটুয়া নামক স্থানে আসিফা নামের যে ছোট্ট মেয়েটি কিছু অমানুষদের কাছে গণ নির্যাতনের শিকার হয়ে সম্ভ্রম হারিয়ে ছিলো সেই মামলায় তিনি ভিকটিম পক্ষে উকিল হয়েছিলেন। আসামীদের সাজা পাইয়ে বিজয়ের হাসি হেসেছেন।


১৩ মাস ধরে অনবরত খুনের হুমকিকেও তোয়াক্কা করেননি। লড়ে গেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায়। আইনের আওতায় এনে আসামীদের সাজা পাইয়েছেন। মজার ব্যাপার হলো অভিযুক্তরা ছিলো পুলিশ বাহিনীর সদস্য। পাঠানকোটের বিশেষ আদালত এদের সাজা প্রদান করে।

আমাদের দেশেও আইনের শাসন প্রতিষ্ঠায় এমন আইনজীবীদের খুব দরকার। যেন প্রতিটি ভিকটিম ন্যায় বিচার পায়। কুলাঙ্গারদের কঠিন শাস্তি হয়। সমাজে যেন দৃষ্টান্ত স্থাপন হয়। অসহায়, নির্যাতিত নিপিড়ীত মানুষেরা আদালতের প্রতি ভরসা পায়। সাহস করে উঠে দাঁড়ায় সকল অবিচারের বিরুদ্ধে।

Not a

Sunday, 2 June 2019

নারী নেতৃত্ব সম্পর্কে ইসলাম!

নারী-পুরুষ একসাথে কাজ করার সুযোগ সর্বপ্রথম করে দিয়েছিল ফিরাউন!
অার এর সুবাদে যে জারজ সন্তানগুলো জন্ম নিয়েছিল সেগুলোকে ফিরাউন তার সেনাবাহিনীতে নিয়োগ করে!

★★নারীরা কি নেতৃত্ব দিতে পারবে?
এই বিষয়ে কুরঅান যা বলেঃ

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ

‘পুরুষরা নারীদের উপর ‘কাউআম’ (অভিভাবক, কর্তা)। এটা এজন্য যে, আল্লাহ তাআলা কতককে কতকের উপর ফজীলত দান করেছেন’। [সূরা নিসা ৩৪]

★★নারীদের কাজ কি হবে?
হাদীসের বর্ণনা অনুযায়ীঃ

المراة راعية على اهل بيت زوجها و ولده و هى مسئلة عنهم

‘একজন নারী হল তার স্বামীর ‘গৃহবাসী ও তার সন্তান-সন্ততির’ রক্ষনাবেক্ষনকারী। (এটাই তার জিম্মাদারী ও দায়িত্ব)। সে তাদের ব্যপারে জিজ্ঞাসীত হবে।’ [সহীহ বুখারী, হাদীস ৭১৩৮, ৮৯৩]

নারীদের যদি নেতৃত্ব দেওয়ার ইসলামে অনুমতি থাকত তাহলে,নারীদের ইমামতি করারও অনুমতি থাকত।

খোলাফায়ে রাশেদার যুগের কথা যদি অামরা চিন্তা করি ঐ সময়ে মহিলাদের মধ্য থেকে কেউ যদি অামীর হওয়ার সুযোগ থাকত হযরত অায়েশা (রাঃ) অামীর হতেন,তার স্মৃতি শক্তি,মেধা ও বিচক্ষণতা প্রখর ছিল।কিন্তু ইসলাম নারী নেতৃত্ব সমর্থন করে না।এককথায় না জায়েজ!

★★ যারা নারী নেতৃত্ব মেনে নিবে,তার কুফলঃ

لن يفلح قوم ولوا امرهم امراة –
‘ওই জাতি কখনই সফলতা অর্জন করতে পারবে না, যে জাতি তাদের বিষয়গুলোকে কোনো নারীর দায়িত্বে সোর্পদ করে দেয়’। [সহীহ বুখারী, হাদীস ৪৪২৫, ৭০৯৯]

অাল্লাহ অামাদেরকে সঠিক বুঝ দান করুক।অামিন।

Thursday, 30 May 2019

জয়ার না পারাটাই কি দলের গায়ে উঠবে!

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেলো লন্ডনে। লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে দ্য মলে অনুষ্ঠিত এই আয়োজনে ব্যাটিং করতে দেখা যায় বিভিন্ন দেশের তারকাদের।

 বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসানও ছিলেন এই আয়োজনে।
সকল কে এক ওভার করে বল করা হয়,৬টি বলের মধ্যে ১টি বলও লাগাতে পারেনি জয়া।তার সাথে ছিলেন রাজ্জাকও।তাই উদ্বোধনী অনুষ্ঠানে জয়ার পারপরমেন্সের উপর বাংলাদেশ ৯ নাম্বার হয়েছে।বিশ্লেষকরা ভাবছেন জয়ার না পারাটাই কি দলের ভাগ্যে উঠবে!

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পিলার গায়েব করেছেন সরকারদলীয় নেতা

দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মূল একটি পিলার রাতের আঁধারে গায়েব করে ফেলার অভিযোগ উঠেছে। জানা গেছে, সরকারদলীয় একজন নেতা তার স্ত্রীর মালিকানাধীন দোকানের পরিসর বাড়াতে গিয়ে এ অপকর্মটি করেছেন। 

একইসাথে পিলারের সাথে যুক্ত ১৫ ফুটের একটি দেয়ালও ভেঙ্গে ফেলা হয়েছে। দেশের ঐতিহাসিক স্থাপনা বায়তুল মোকাররমের ভার বহনকারী মূল পিলার হচ্ছে দু’টি। এই দুটি পিলারের ওপরেই মসজিদ ভবনের পুরোপুরি লোড নেয়া হয়। বায়তুল মোকাররম মসজিদ ভবনের নিচের মার্কেটে স্ত্রীর মালিকানাধীন দোকানের আয়তন বড় করতে রাতের আঁধারে ওই দুটি পিলারের একটি ও ১৫ ফুট দেয়াল ভেঙ্গে ফেলেন মো. সোহরাব হোসেন গাজী। তিনি আওয়ামী লীগের বায়তুল মোকাররম ইউনিট সভাপতি। এই ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গত ২৪ অক্টোবর পল্টন থানায় সাধারণ ডায়েরি করেন বায়তুল মোকাররম মসজিদ ও মার্কেটের সিকিউরিটি সুপারভাইজার মো. নুরুল হক। তাছাড়া ঘটনা তদন্তে একাধিক তদন্ত কমিটি গঠন করা হলেও কাজের কাজ কিছু হয়নি। উপরোল্লিখিত দোকানটির ভেতরে ২৪.৭৭ বর্গফুট ব্যাসের একটি লোড বিয়ারিং পিলার ছিল। সম্পূর্ণ অবৈধভাবে পিলারটি অপসারণ করা হয়। এ পিলারের সঙ্গে সংযুক্ত ১৫ ফুট লোড বিয়ারিং দেয়ালটিও ভেঙে ফেলা হয়েছে। যে পিলারটি ভেঙে ফেলা হয়েছে এটির সমান্তরালে উত্তর পাশে আরেকটি পিলার রয়েছে। মূলত এ দুটি পিলারের উপরই মসজিদ ভবনটির লোড পড়েছে। পিলার ও দেয়াল অপসারণের ফলে মূল মসজিদ ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে। যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।

নাটক করার ইচ্ছে ছিলো হয়ে গেলাম শিক্ষীকা

নাটক করার ইচ্ছে ছিলো হয়ে গেলাম শিক্ষীকা।
পাহাড় সব সময় অবহেলায় আচ্ছন্ন থাকে। শতাব্দিকাল জুড়ে পাহাড়ের সাথে অবহেলা নামক স্বত্তাটির আত্মিক সম্পর্ক। কিন্তু তারপরও পাহাড়ে কিছু কিছু ঘটনার সৃষ্টি হয়, যে ঘটনা অন্ধকার পাহাড়কে আলোকিত করে। সেই আলোয় বিচ্ছুরণ ঘটে পাহাড় জুড়ে।

পাহাড়ের কেউ যখন সাফল্যের পথ দেখায় তখন পাহাড়ের বাসিন্দারা গর্বিতবোধ করেন, আনন্দে উচ্ছ্বাসিত হন এবং সেই সফলতায় উৎসব পালন করেন। পাহাড়ের এমনি একজন কন্যা মেধার প্রকাশ ঘটিয়ে চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয়ে লেকচারার হিসেবে জায়গা করে নিয়েছেন আপন মহিমায়। তার এমন সফলতায় পাহাড়ের শিক্ষার্থীদের মধ্যে আনন্দের ফোয়ারা বয়ে যাচ্ছে। তিনি এখন পাহাড়ের শিক্ষার্থীদের রোল মডেল।
এতক্ষণ যার কথা বলছিলাম তিনি হলেন, রাঙামাটির লংগদু উপজেলার বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের মেধাবী ছাত্রী লতিফা ইয়াসমিন সুমা। বাবা মৃত ইউসুফ আলী খান স্থানীয় ব্যবসায়ী এবং মা গৃহিনী। চার ভাইবোনের মধ্যে তিনি সেজো। তার স্বামী শামীম হাসান একই বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
সুমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা বিভাগে অনার্স-মাস্টার্স বিভাগে ২০১০-১১ শিক্ষা বর্ষে প্রথম শ্রেণী পেয়েছেন। এরপর ওই বিশ্ববিদ্যালয়ে ওই বিভাগে লেকচারার হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন তিনি।
একান্ত সাক্ষাৎকারে সুমা বলেন, ধ্যানে-জ্ঞানে নাটক আমার স্বত্তা জুড়ে লেগেছিলো। তাইতো নাটক করার ইচ্ছে ছিলো সেই পড়াকালীন সময় থেকে। কিন্তু কিভাবে শিক্ষীকা হয়ে গেলাম তা এখনো শিহরণ জাগে না। নিয়োগ দেখলাম, পরিক্ষায় অংশ নিলাম ব্যাস শিক্ষীকা হয়ে গেলাম।
সুমা বলেন, পাহাড়ের বেশির ভাগ মানুষ পিছিয়ে রয়েছে। মানুষগুলোর সাথে শিক্ষার্থীরাও। আর যখন পাহাড়ের কোন শিক্ষার্থী কোন বড় স্থানে জায়গা করে নেয় তখনি মনটা গর্বে বড় হয়ে যায়। আমি জানি পাহাড়ের শিক্ষার্থীরা জেলা বাইরে গিয়ে কত কষ্ট সহ্য করে লেখা-পড়া করে।
সুমা আরও বলেন, আমি নাটককে ভালবাসি। যে কারণে নাট্যকলা বিভাগে ভর্তি হয়েছিলাম। আর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমাদের লংগদু উপজেলার ‘পাহাড়ি হাট’ নিয়ে একটি শর্ট ফিল্ম বানিয়েছিলাম। অসংখ্য মানুষের ভালবাসা পেয়েছি ফিল্মটি তৈরি করে। প্রশংসা কুঁড়িয়েছি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকেও। তবে ফিল্মটি নিয়ে কোন প্রতিযোগিতায় অংশ নেয়নি।
চবিতে সদ্য নিয়োগ পাওয়া শিক্ষিকা সুমা জানান, আমি যেখানে থাকি, যে অবস্থানে থাকি, মনটা পাহাড়ে পড়ে থাকে। তাই পাহাড়ের যে কোন শিক্ষার্থী যদি চবিতে লেখা-পড়া করতে চাই এবং আমার সহযোগিতা কামনা করেন তাহলে আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুমার নিয়োগ হওয়ায় পাহাড়ি অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন। তারাও সুমার পথ অনুসরণ করতে চাই।

Wednesday, 29 May 2019

মাতবর হোটেলে ফ্রী সেহেরি খাওয়ান হোটেল মালিক

গত পরশুদিন হানিফ পরিবহনে করে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলাম, পথে সেহেরীর সময় হওয়াতে বাস বরিশালের গৌরনদী বাসস্টান্ডে থামায় এক হোটেলের সামনে,

হোটেলের মালিক সামনে দাড়িয়ে সবাইকে সেহেরী করার জন্য ডাকছিলো অামি গিয়ে জিজ্ঞেস করলাম মামা মেনুতে কি অাছে? তিনি হাসি দিয়ে বললেন অাল্লাহ যা তৌফিকে রাখছে ভিতরে অাসেন বাবা,
পরে ভিতরে বসে অর্ডার দিতে গিয়ে শুনি সেহেরী সম্পুর্ন ফ্রি, কোন টাকা দিতে হবে না, ডাল ভাত অার যে কোন ১অাইটেমের তরকারি নিতে পারবে,
অামাদের বাস ছাড়াও অারো ৩ টা বাসের যাত্রি তখন খেতে এসেছে, মেনুতে ছিলো মুরগীর মাংস, খাসির মাংস, শিং মাছ, রুই মাছ ও মৃগেল মাছ। রান্না অার ব্যবহারও অনেক ভালো ছিলো সবার। খাওয়া শেষে মালিক অাবদুল রশিদ সাহেব কে জিজ্ঞেস করলাম এমন অাপ্যায়নের কারন কি?
তিনি উত্তর দিলেন ১১ মাস তো ব্যবসা করি রমজান মাসে যদি রোজাদারদের খেদমত না করি তাহলে অামি কেমন মুসলিম। সত্যি অাজও তাদের মত ভালো মনের মানুষরা অাছে।

Monday, 27 May 2019

এবার সুইডিশের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ উপাধ্যক্ষ হলেন,সুইডিশেরই ছাত্র!

এবার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন অত্র  ইনিস্টিউটের সিভিল(উড) ডিপার্টমেন্টের  প্রাক্তন ছাত্র অাব্দুল মতিন হাওলাদার।

এর অাগে তিনি একই ইনিস্টিউটের সিভিল (উড)  ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন।এরপর তিনি কারিগরি বোর্ডেও দায়িত্ব পালন করেন।সর্বশেষ তিনি রাজশাহী মহিলা পলিটেকনিকের   উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।কারিগরি বোর্ডের নোটিশ মোতাবেক তিনি অাগামী মাসের ২০ তারিখ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ(অতিরিক্ত দায়িত্ব সহকারে) হিসেবে দায়িত্ব পালন করবেন। 

Saturday, 25 May 2019

জাতীয় কবিকে জেনে নিন

আজ ১১ জ্যৈষ্ঠ, শনিবার। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন।

তিনি ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহন করেন।বাবার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। দরিদ্র পরিবারে জন্মের পর দুঃখ-দারিদ্র্য ছিল তাঁর নিত্যসঙ্গী। তাঁর ডাকনাম ছিল দুখু মিয়া।তাকে ১৯৭২সালের ২৪মে জাতীয় কবি হিসেবে  স্বীকৃতি  দেওয়া হয়।তিনি  ২৯ আগষ্ট, ১৯৭৬; ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ মৃত্যুবরণ করেন ।

Friday, 24 May 2019

ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

ঢাকাস্থ পার্বত্য চট্রগ্রামের অধিবাসীদের নিয়ে সদ্য গঠিত সংগঠন"পার্বত্য চট্রগ্রাম সমিতি -ঢাকার

উদ্যোগে অদ্য ২৪শে মে রোজ শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তালায় মাও: আকরাম খাঁ হল রুমে পার্বত্য চট্রগ্রামের অধিবাসীদের নিয়ে এক আলোচনা সভা মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।সদ্য গঠিত"পার্বত্য চট্রগ্রাম সমিতি-ঢাকা এর সভাপতি ইঞ্জি: আলকাছ আলমামুন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড.মোকছেদ আলম মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভা,মিলন মেলা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির আসন অলংকরণ করেন,রাঙ্গামাটি জেলার কৃতিসন্তান,সদ্য গঠিত "পার্বত্য চট্রগ্রাম সমিতি-ঢাকা এর উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব আবু সৈয়দ মোহাম্মদ হাশিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দারবানের কৃতি সন্তান সদ্য গঠিত"পার্বত্য চট্রগ্রাম সমিতি- ঢাকার উপদেষ্টা, লে: কর্নেল (অবঃ) এস এম আইয়ুব,সদ্য গঠিত"পার্বত্য চট্রগ্রাম-ঢাকা এর সমিতির সহ সভাপতিদ্বয় অধ্যক্ষ মোঃআবু তাহের,শেখ আহমেদ রাজু,মোঃ ওয়ালী উল্লাহ, মোঃ আব্দুল হামিদ রানা,মোঃ কামাল হোসেন ভূঞাঁ,ইনঞ্জিঃ মোঃআলী নুর,মোঃ নাছির উদ্দিন,মোঃ তৌহিদুল ইসলাম,শাহাদাৎ ফরাজি সাকিব,সাংবাদিক সৈয়দ ইবনে রহমত।ভ্যাট কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,সাংবাদিক মোঃ এনামুল কাদের,মোঃ মিনহাজ মোর্শেদ তৌকি,মোঃ রানা চৌধুরী, মোঃইবরাহিম অপি,মোঃ অালামিন সহ আরো অনেকে।

Monday, 20 May 2019

বাংলাদেশ চারুশিল্পী পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

বাংলাদেশ চারুশিল্পী পরিষদের আজকের জমজমাট ইফতার মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যালিগ্রাফার শিল্পী গবেষক অংশ নেন।

ক্যালিগ্রাফিতে গবেষণায় চার গবেষককে সংবর্ধনা দেয় চারুশিল্পী পরিষদ। পিএইচডিতে ড. সাইফুল্লাহ মানসুর, এমফিলে নূরুর রহমান,  মাহমুদ মোস্তফা আল মারুফ এবং মোহাম্মদ আবদুর রহীমকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়। এছাড়া বিভাগীয় শাখা প্রধান হিসেবে রাজশাহীর মোস্তফা আল মারুফ এবং বগুড়ার শিল্পী আমিনুল ইসলাম আমিনকেও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা প্রাপ্তরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চারুকলার প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির বলেন, ক্যালিগ্রাফিকে বিশেষ বিবেচনায় নিয়ে প্রাচ্যকলা বিভাগের সিলেবাসে অন্তরভুক্ত করা হয়েছে এবং এর চর্চা ও উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতি ও চারুশিল্পী পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট্য কার্টুনিস্ট শিল্পী ইব্রাহীম মন্ডল ক্যালিগ্রাফি শিল্পকে এগিয়ে নিতে সবার প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশিষ্ট্য ক্যালিগ্রাফার আরিফুর রহমান, খ্যাতিমান ক্যালিগ্রাফার আমিনুল ইসলাম আমিন, ইসলামী ব্যক্তিত্ব মাওলানা ওসমান গণি, সংগঠক মোস্তফা মনোয়ার, আবেদুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অর্ধ শতাধিক নবীন প্রবীণ শিল্পী ক্যালিগ্রাফার অংশ নেন। সভাপতি ইব্রাহীম মন্ডল এই প্রানোচ্ছল মিলনমেলায় অংশ নিয়ে একে সাফল্যমন্ডিত করায় সকলকে আন্তরিক মোবারকবাদ জানান।

Sunday, 19 May 2019

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে "বঙ্গবন্ধু ও বাংলাদেশ" শীর্ষক স্থাপনার উদ্ভোদন

শিক্ষার্থীদের মধ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, দুঃখী বাঙ্গালীর মুক্তির অগ্রদূত, স্বাধীন ও সার্বভৌম বাংলার রূপকার, সোনার বাংলার

স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ গঠনে ভূমিকা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পাসের সম্মুখে নির্মিত  “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ জনাব মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পনগরী তথা বন্দরনগরী, অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আ জ ম নাছির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক স্থাপনার মূল পরিকল্পনা ও বাস্তবায়নকারী মোঃ নুরুল কবীর, সাবেক অধ্যক্ষ- চ.প.ই ও প্রকৌশলী এ এম মহিউদ্দিন, সদস্য সচিব, অ্যালামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম পলিটৈকনিক ইনস্টিটিউট।

Tuesday, 14 May 2019

ইসলামিক লয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামিক লয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

হয়েছে,এতে ইসলামিক লয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি অাব্দুর রউফ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ড. রফিকুর রহমান,এড. সাইফুর রহমান সহ প্রমুখ ব্যক্তিবর্গ। 

Thursday, 25 October 2018

পেকুয়ার সন্তান নজরুল ইসলাম এখন উপসচিব

পেকুয়ার সন্তান নজরুল ইসলাম এখন উপসচিব
তাহমিদ অারমান:

মুহাম্মদ নজরুল ইসলাম (এ,ডি,সি রাঙ্গামাটি পার্বত্য জেলা)
উপসচিব পদে উন্নিত হয়েছেন।

তার বাড়ি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের চ্যাপ্টামুরা এলাকায়। সে শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে এস এস সি পাশ করেন।

উল্লেখ্য যে, এর আগে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন সরকারী পদে কর্মরত ছিলেন।

Wednesday, 10 October 2018

অান্তর্জাতিক কুরঅান তিলাওয়াত প্রতিযোগীতায় ১ম স্থান বাংলাদেশের

অান্তর্জাতিক কুরঅান তিলাওয়াত  প্রতিযোগীতায় ১ম স্থান বাংলাদেশের
তাহমিদ অারমান:

সৌদি আরবের মসজিদে নববীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ফেনাইকুনা গ্রামের কূতি ছাত্র হাফিজ হোসাইন আহমদ। গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ সহ বিভিন্ন মহলের অভিনন্দন, বর্ন্যাট্য সংবর্ধনা দেবে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ এর ধর্ম বিষয়ক দপ্তর।

Saturday, 6 October 2018

ধ্বংসকারী মাদক

ফয়সাল তানভীর
প্রচার সম্পাদক
           মাদক মুক্ত সমাজ
***
ধ্বংসকারী মাদক
-----------******------------------
একটি সমাজ ধ্বংস করে
মাদক খাওয়ার দল
সমাজ ধ্বংসে কী লাভ পাস
একটু বুঝায় বল।
তোদের দেখে তরুণ-কিশোর
শিক্ষা কোনটা নিবে?
আগামীর ঐ ভবিষ্যৎটার
তারা কোন শিক্ষাটা দিবে?
তোমার দলের সব তরুণরা
অন্ধকারে ডুবে
মাদক খেয়ে সুখ খুজিলে
সুখটা কেমনে পাবে?
মাদক ছেড়ে জীবনটা গড়
ভবিষ্যৎ দারুণ হবে
তোমায় নিয়ে বাবা-মা'র স্বপ্ন
আলোয় ভরে রবে।

Wednesday, 3 October 2018

বিশ্বমানের হাসপাতাল তৈরি করেছে তুরস্ক,উদ্বোধন হচ্ছে শীঘ্রি

আগামী মাসে নিজের তৈরি করা বিশ্বের বৃহত্তম হাসপাতাল সকলের জন্য উন্মুক্ত করবেন তুর্কি প্রেসিডেন্ট সুলতান এরদোগান।

তুরষ্কে নির্মিত হলো বিশ্বের সর্ববৃহৎ ৪১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল, এতে রয়েছে ৩,০০০ এম্বুল্যান্স সার্বিস, ১৩ টি হেলিকপ্টার, ২০০০ অভিজ্ঞ ডাক্তার, ৪,০০০ নার্স এবং উন্নত মানের  তথ্য প্রযুক্তির দিক দিয়ে ও এটি বিশ্বের সেরা হাসপাতাল গুলোর একটি।