Wednesday, 29 August 2018

নগর জামায়াতের আমীর শাহজাহানের ইমামতিতে মাওলানা ইউনুছের জানাযা, হাজারো জনতার ঢল

নগর জামায়াতের আমীর শাহজাহানের ইমামতিতে মাওলানা ইউনুছের জানাযা, হাজারো জনতার ঢল

চকরিয়া ও পেকুয়া (তথা অবিভক্ত চকরিয়া) উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মুহাম্মদ ইউনুসের জানাযা ২৯ আগস্ট সকাল ৯ টায় চকরিয়া পৌর ৩ নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্যারচর ফুলতলাস্থ, সিকদারপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত হাজার হাজার শোকার্ত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, জেলা ছাত্রশিববিরের সভাপতি রবিউল আলম, চকরিয়া পৌর আমীর অ্যাড. আহমদ হোছাইন, পেকুয়া উপজেলা আমীর আবুল কালাম আজাদ, চকরিয়া উত্তর আমীর মাওলানা ছাবের আহমদ, দক্ষিণ আমীর মোজাম্মেল হক। জানাযায় ইমামতি করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান। জানাযায় হাজার হাজার শোকার্ত জনতা অংশগ্রহণ করেন। উল্লেখ্য মরহুম মাওলানা মুহাম্মদ ইউনুছ গতকাল ২৮ আগস্ট বিকাল ৩.৩০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

0 comments:

Post a Comment