এসেছিলাম সুইডিশে
অারমান বিন অাবছার
----------------------------------------
অারমান বিন অাবছার
----------------------------------------
ঘর থেকে বের হয়েছিলাম
সুইডিশে অাসব বলে,
মা কে কথা দিয়েছিলাম
জ্ঞানের হাঁড়ি নিয়ে ফিরব ঘরে।
সেই অাশা বুকে নিয়ে
চড়ছিলাম অামি গাড়িতে,
কাছাকাছি এসে পড়েছিলাম
গুঁড়ি বৃষ্টির কবলে।
অানন্দ লাগছিল তখন
পাহাড়ের ঢালে বৃষ্টির দৃশ্য দেখে,
দেখতে দেখতে এসে পড়েছি
লগ গেইট সম্মুখে।
কিছু পথ হেঁটেছিলাম
গাড়ি থেকে নেমে,
দেখা মাত্র অাপন করে নিলাম
লাল দেওয়ালের এই ভুবনকে।








0 comments:
Post a Comment