Sunday, 30 June 2019

রিফাতের খুনিদের উপর অাওয়ামীলীগ নেতাদের ছায়া

গেল কিছুদিন অাগে বরগুনা কলেজের সম্মূখে স্ত্রীর সামনে প্রকাশ্যে স্বামীকে হত্যা করে নয়ন বন্ড নামের এক সন্ত্রাসী।

 এ ঘটনায় স্ত্রী তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেও শেষমেশ বাঁচাতে পারেনি স্ত্রী মিন্নি। এই ঘটনায় অভিযুক্ত অাসামী নয়ন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করলেও কিছুদিন পর সে বেরিয়ে অাসে। এমনকি রিপোর্ট করতে গিয়ে দেখা যায় নয়নের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় লোকজন। নয়নের কিসের এত পাওয়ার এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বেরিয়ে অাসে চাঞ্চল্যকর তথ্য। শুনা যায় জেলা পরিষদ চেয়ারম্যান ও অাওয়ামী নেতা দেলওয়ার হোসেন ও সরকার দলীয় স্থানীয় এমপি শম্ভুর পুত্রের শেল্টারে চলে নয়ন ও তার বাহিনী এমন তথ্য বেরিয়ে অাসে ৭১ টিভির অনুসন্ধানে। এই বিষয়ে জানার জন্য এমপিকে লাইভে অানলেও পুত্রের সম্পৃক্ততার কথা অস্বীকার করে এমপি। তবে তিনি কোন তথ্য প্রমান দিতে পারে নি। এমনকি এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও এখনও পর্যন্ত ভিভিকটিম এর বাড়ী যায় নি এমপি।                 

0 comments:

Post a Comment