Thursday, 30 May 2019

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পিলার গায়েব করেছেন সরকারদলীয় নেতা

দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মূল একটি পিলার রাতের আঁধারে গায়েব করে ফেলার অভিযোগ উঠেছে। জানা গেছে, সরকারদলীয় একজন নেতা তার স্ত্রীর মালিকানাধীন দোকানের পরিসর বাড়াতে গিয়ে এ অপকর্মটি করেছেন। 

একইসাথে পিলারের সাথে যুক্ত ১৫ ফুটের একটি দেয়ালও ভেঙ্গে ফেলা হয়েছে। দেশের ঐতিহাসিক স্থাপনা বায়তুল মোকাররমের ভার বহনকারী মূল পিলার হচ্ছে দু’টি। এই দুটি পিলারের ওপরেই মসজিদ ভবনের পুরোপুরি লোড নেয়া হয়। বায়তুল মোকাররম মসজিদ ভবনের নিচের মার্কেটে স্ত্রীর মালিকানাধীন দোকানের আয়তন বড় করতে রাতের আঁধারে ওই দুটি পিলারের একটি ও ১৫ ফুট দেয়াল ভেঙ্গে ফেলেন মো. সোহরাব হোসেন গাজী। তিনি আওয়ামী লীগের বায়তুল মোকাররম ইউনিট সভাপতি। এই ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গত ২৪ অক্টোবর পল্টন থানায় সাধারণ ডায়েরি করেন বায়তুল মোকাররম মসজিদ ও মার্কেটের সিকিউরিটি সুপারভাইজার মো. নুরুল হক। তাছাড়া ঘটনা তদন্তে একাধিক তদন্ত কমিটি গঠন করা হলেও কাজের কাজ কিছু হয়নি। উপরোল্লিখিত দোকানটির ভেতরে ২৪.৭৭ বর্গফুট ব্যাসের একটি লোড বিয়ারিং পিলার ছিল। সম্পূর্ণ অবৈধভাবে পিলারটি অপসারণ করা হয়। এ পিলারের সঙ্গে সংযুক্ত ১৫ ফুট লোড বিয়ারিং দেয়ালটিও ভেঙে ফেলা হয়েছে। যে পিলারটি ভেঙে ফেলা হয়েছে এটির সমান্তরালে উত্তর পাশে আরেকটি পিলার রয়েছে। মূলত এ দুটি পিলারের উপরই মসজিদ ভবনটির লোড পড়েছে। পিলার ও দেয়াল অপসারণের ফলে মূল মসজিদ ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে। যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।

0 comments:

Post a Comment