বাংলাদেশ চারুশিল্পী পরিষদের আজকের জমজমাট ইফতার মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যালিগ্রাফার শিল্পী গবেষক অংশ নেন।
ক্যালিগ্রাফিতে গবেষণায় চার গবেষককে সংবর্ধনা দেয় চারুশিল্পী পরিষদ। পিএইচডিতে ড. সাইফুল্লাহ মানসুর, এমফিলে নূরুর রহমান, মাহমুদ মোস্তফা আল মারুফ এবং মোহাম্মদ আবদুর রহীমকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়। এছাড়া বিভাগীয় শাখা প্রধান হিসেবে রাজশাহীর মোস্তফা আল মারুফ এবং বগুড়ার শিল্পী আমিনুল ইসলাম আমিনকেও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা প্রাপ্তরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চারুকলার প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির বলেন, ক্যালিগ্রাফিকে বিশেষ বিবেচনায় নিয়ে প্রাচ্যকলা বিভাগের সিলেবাসে অন্তরভুক্ত করা হয়েছে এবং এর চর্চা ও উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতি ও চারুশিল্পী পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট্য কার্টুনিস্ট শিল্পী ইব্রাহীম মন্ডল ক্যালিগ্রাফি শিল্পকে এগিয়ে নিতে সবার প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশিষ্ট্য ক্যালিগ্রাফার আরিফুর রহমান, খ্যাতিমান ক্যালিগ্রাফার আমিনুল ইসলাম আমিন, ইসলামী ব্যক্তিত্ব মাওলানা ওসমান গণি, সংগঠক মোস্তফা মনোয়ার, আবেদুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অর্ধ শতাধিক নবীন প্রবীণ শিল্পী ক্যালিগ্রাফার অংশ নেন। সভাপতি ইব্রাহীম মন্ডল এই প্রানোচ্ছল মিলনমেলায় অংশ নিয়ে একে সাফল্যমন্ডিত করায় সকলকে আন্তরিক মোবারকবাদ জানান।








0 comments:
Post a Comment