গোলাম মোহাম্মদ গীতিসমগ্রের মোড়ক উন্মোচন অনুুষ্ঠিত।
ইল্লিন রেকর্ডস আয়োজিত মোড়ক উন্মোচনে প্রধান অতিথি ছিলেন সাহিত্য-সংগীত ব্যাক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী, বিশেষ অতিথি ছিলেন শিল্পী তাফাজ্জল হোসাইন খান, আবৃত্তিকার শরীফ বায়েজীদ মাহমুদ,শিল্পী ইব্রাহীম মন্ডল,সরদার ফরিদ আহমদ, সাংবাদিক শাহীন হাসনাত,কবি ওমর বিশ্বাস প্রমুখ। অধ্যাপক মুহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবিপত্নি শাহীন আক্তার মধু, শিল্পী মশিউর রহমান,শিল্পী গোলাম মাওলা, কবিপুত্র সুহাইম আদনান। আবৃত্তিকার আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে কবির রচিত গান পরিবেশন করেন শিল্পী লিটন হাফিজ চৌধুরী, সন্দিপন শিল্পীগোষ্ঠী ও টুনটুনিদের আসর। আবৃত্তি পরিবেশন করেন শিল্পী মাহবুব মুকুল। বইটির প্রকাশক মো:নূরুল ইসলামের ধন্যবাদের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।








0 comments:
Post a Comment