পেকুয়ায় যাত্রীবাহী বাস খাদে-নিহত-১,আহত-২
আজ (১৯ সেপ্টম্বর) বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার টইটং সিমান্ত ব্রীজের পাশে হঠাৎ চলন্ত অবস্থায় বাস গাড়ির এক্সসেল ভেঙ্গে লেদুমিয়ার গায়ের উপর দিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে লেদু মিয়া (৫৫) নামক এক পথচারীর মৃত হয়। তিনি টইটং ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকার মৃত,কবির আহমদের ছেলে বলে জানা গেছে। চট্টগ্রাম থেকে বাঁশখালী স্পেশাল সার্ভিস বাসটি যাত্রী নিয়ে পেকুয়ার টইটং বাজার আসার পথে এদূর্ঘনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ওই বাসে কয়েকজন যাত্রী ছিল।দূর্ঘটনার পর চালক সটকে পড়েছে। পেকুয়ার ইউএনও মাহবুব উল করিম ওসি জাকের হোসেন ভুঁইয়া, ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান অব্যহত রেখেছেন।








0 comments:
Post a Comment