Saturday, 1 September 2018

কাপ্তাইতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাপ্তাইতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তাহমিদ অারমান;কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাই উপজেলা বিএনপি’র উদ্যোগে বিএনপি’র ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। কেক কাটা, আলোচনা সভা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সনের মুক্তি কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি জননেতা মোঃ দিলদার হোসেন, উপজেলা বিএনপি সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা বিএনপি নেতা আশীষ চৌধুরী, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি একরাম মেম্বার, অর্জিত কার্বারীসহ বিপুল সংখ্যক যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাস নেতা-কর্মীবৃন্দ।

0 comments:

Post a Comment