লোহাগাড়ায় যুবকের
ওপর হামলাকারীরা
ধরা ছোঁয়ার বাইরে
তাহমিদ অারমান:
লোহাগাড়া উপজেলার চুনতি
পানত্রিশা উত্তর পাড়ার ইউনুস নামে এক
যুবকের ওপর হামলার ঘটনায় মামলা
হলেও হামলাকারীরা এখনো অধরা।
মামলার ১৪ দিন অতিবাহিত হলেও
হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায়
পরিবারটি এখন নিরাপত্তাহীনতায়
ভুগছে।
২০ নভেম্বর চট্টগ্রাম সিনিয়র
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী
আদালতে ইউনুসের বাবা মোস্তাক আহমদ
বাদী হয়ে মামলা করেন। মামলা নং
২৪২।
১২ নভেম্বর সন্ধ্যায় ছৈয়দ আহাম্মদ প্রকাশ
(খুনি ছৈয়দ্দে) একই এলাকার সন্ত্রাসী ওসমান, ছৈয়দের
স্ত্রী আয়েশা আক্তার, ওসমানের স্ত্রী
পারভীন আক্তার, ফরিদুল আলমের স্ত্রী
আছমা আক্তার, আরবান আলীর স্ত্রী
সাজেদা বেগম রামদা ও দেশীয় অস্ত্র
নিয়ে হত্যার উদ্দেশে মোস্তাক
আহাম্মদের ছেলে ইউনুছ ও তার স্ত্রী
মমতাজ বেগমের ওপর হামলা চালায়।
হামলায় ইউনুস গুরুতর আহত হন। তিনি
চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুর
প্রহর গুনছেন।








0 comments:
Post a Comment