কাপ্তাইতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরী ভিত্তিতে স্কুল টয়লেট সংস্কার
তাহমিদ অারমান: কাপ্তাই প্রতিনিধি ;
কাপ্তাই উপজেলার ওয়াজ্ঞা ইউনিয়নের শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ২৬০।বিদ্যালয়টির ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য নির্ধারিত একমাত্র টয়লেটটি গত প্রায় দুই বছর ধরে ব্যবহার অনুপযোগী বলে গত মঙ্গলবার ঐ ওয়ার্ডের সদস্য এবং স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব আলম উপজেলা প্রশাসন কে জানান। চলতি বছরের মে মাসে সংস্কার করার জন্য উদ্যোগ নেয়া হলেও কাজ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান একটু কাজ করেই লাপাত্তা।দীর্ঘদিন ধরে বাচ্চারা আশেপাশের বাড়িতে যাচ্ছে ।খবর পাওয়া মাত্রই উপজেলা প্রশাসন এর উদ্যোগে টয়লেট সংস্কার করে ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেয়া হয়। অবশেষে আজ সংস্কার কাজ সম্পন্ন হল।








0 comments:
Post a Comment