পেকুয়ায় জামায়াত আমির গ্রেফতার
কক্সবাজারের পেকুয়া উপজেলা জামায়াতের সাবেক আমির ডাঃ আলী আকবরকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আলী আকবর সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার মৃত,গোলাম শরীফের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।
(২৭ সেপ্টম্বর) বৃহষ্পতিবার গভীর রাতে টইটং ইউনিয়নের দুর্গম মধুখালী এলাকা থেকে পেকুয়া থানার এসআই সুমন সরকার তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে এসআই সুমন সরকার জানায় টইটং দুর্গম মধুখালী এলাকায় জামাত নেতা আলী আকবর আত্নগোপন রয়েছে এমন সংবাদ ছিল আমার কাছে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে প্রতারনাসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।








0 comments:
Post a Comment