Monday, 13 May 2019

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিবিসিপির নতুন কমিটি গঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিবিসিপির নতুন কমিটি গঠিত

গত ১১-০২-১৯ তারিখ, রোজ শনিবার,চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার কাশফুল রেস্টুরেন্ট এ  পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত কাউন্সিল ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।

 চবি শাখার সাবেক সাধারণ সম্পাদক ইখতিয়ার ইমনের সঞ্চালনায় উক্ত কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্টানের সভাপতিত্ব করেন চবি শাখার সাবেক সভাপতি আতাউর রহমান, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির প্রধান আহবায়ক অধ্যক্ষ আবু তাহের,প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলমগীর কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য  ইঞ্জিঃ আব্দুল মজিদ, চট্টগ্রাম মহানগর সভাপতি মো আলি,তিন পার্বত্য জেলার সভাপতি ও চবি শাখার সাবেক নেতৃবৃন্দগণ।

উক্ত কাউন্সিলে আমির হোসাইন কে সভাপতি,নাইম ইসলাম ফারাবী কে সাঃ সম্পাদক এবং মাসুদ রানা  কে সাংগঠনিক সম্পাদক করে মোট ৭১ সদস্যের  এক বছরের জন্য কমিটি অনুমোদন করা হয়।

0 comments:

Post a Comment