Monday, 13 May 2019

ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত,পদ পেলেন ভিসি পুত্র

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন ঢাবি ভিসির পুত্র

দীর্ঘ অপেক্ষার পর ঘোষণা করা হয়েছে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি। কমিটিতে স্থান পেয়েছেন ৩০১ জন। ঘোষিত কমিটির নেতা এবং তাদের সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। কারও কারও মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। প্রত্যাশিত পদ না পেয়ে ক্ষুদ্ধ তারা।

ঘোষিত কমিটিতে সহ-সম্পাদক পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আখতারুজ্জামানের ছেলে আশিক খান। পদ পাওয়ার পর আনন্দিত তিনি। পদপ্রাপ্তির প্রতিক্রিয়ায় বেসরকারি টিভি চ্যানেল যমুনাকে তিনি বলেছেন, খুবই ভালো লাগছে। ছাত্রলীগের সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞাতা জানান তিনি।


প্রায় এক বছর আগে রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষিত হয়েছিল।

0 comments:

Post a Comment