Friday, 24 May 2019

জাতীয় প্রেসক্লাবে ইসলাম প্রচার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় প্রেসক্লাবে ইসলাম প্রচার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


গতকাল ২৩ মে ১৭ রমজান  বৃহস্পতিবার  বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা অডিটোরিয়ামে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও
ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দীয় কমিটির সভাপতি বরেণ্য আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবুবকর সিদ্দীক আদদাঈ এর সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক মাওলানা ইমাম হাসান নাসেরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আবু নোমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের মুকামিয়া দরবারের সম্মানিত পীর ও করুণা  মুকামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা  মাহমুদুল হাসান ফেরদৌস আল মাদানী।
প্রধান বক্তা ছিলেন মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা ডঃ নজরুল ইসলাম আল মারুফ আল মাদানী।
বিশেষ অতিথি ছিলেন মাদানী নগর মাদরাসার প্রধান মুফতি শায়খুল হাদীস আল্লামা মুফতি বশির উল্লাহ, ছারছীনা দরবার শরীফের ছোট পীর শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, মাতৃভাষায় কুরআন চর্চা পরিষদের সভাপতি শাহ মুহাম্মাদ ফরিদ হাসান খান,   উত্তর বাড্ডা কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা বদিউল আলম সরকার এবং জমিয়াতুল মুফাসসিরীন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসাইন।
স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন  আল্লামা নূরুল ইসলাম কাসেমী।
বক্তব্য রাখেন এডভোকেট আব্দুর রাজ্জাক, হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ সিরাজী, মুফতি গোলাম কবির চৌধুরী আল আযহারী, মুফতি হাফেজ মুহাম্মাদ যাকারিয়া,  মুফতি সাদিক মুহম্মদ ইয়াকুব আল আযহারী, মালয়েশিয়ার আহবায়ক  মাওলানা মাহবুবুর রহমান আল আযহারী,  মুফতি উযায়ের আমীন, ডঃ মাওলানা পেয়ার আহমদ,  মোসাদ্দেক হোসেন, মাওলানা ওমর ফারুক রাহমানী,  ডঃ নূরুল আমীন জসিম, মাওলানা সারওয়ার হোসাইন ইয়াকুবী, মুহাদ্দিস মাওলানা মাহবুল্লাহ, অধ্যক্ষ মাওলানা আলী হায়দার নিজামী, ক্বারী মাওলানা খন্দকার শহীদুল হক, ক্বারী মাওলানা মাহদী হাসান কাওসারী, হাফেজ মাওলানা মুফতি মুসা আল মাযহারী, শায়খ আব্দুল মালেক মাদানী, হাফেজ মাওলানা মুফতি আলী আসগর রাশেদী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সালাউদ্দিন আশরাফী, ডঃ ইবরাহীম খলিল, এম. এইচ রায়হান, ক্বারী সামিম ওসমান, মু. আলমগীর হোসাইন, মাওলানা সামিম হোসাইন সাবেতী, মাওলানা এইচ এম আরিফ বিল্লাহ সিদ্দিকী প্রমুখ।

0 comments:

Post a Comment