Thursday, 16 May 2019

মানব কল্যাণ বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন

গতকাল বুধবার বিকাল ৫ টায় রাজধানীর রায়েরবাগে বাংলাদেশ  ইসলাম প্রচার পরিষদ- মানব কল্যাণ বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন হয়।

বিশিষ্ট শিল্পপতি মানব কল্যাণ বিভাগের সেক্রেটারী মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে এবং চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ আর কে চৌধুরী (এফ আর সি এস) এর সঞ্জালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলাম প্রচার পরিষদের সম্মানিত সভাপতি বরেণ্য আলেমে দ্বীন মুফতি আবুবকর সিদ্দীক আদদাঈ।
প্রধান বক্তা ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা নূরুল ইসলাম কাসেমী।
বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক বিশ্ববিদ্যালয় শিক্ষক  মাওলানা মোহাম্মদ আবু নোমান, প্রচার সম্পাদক  হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ সিরাজী, আইন সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক মুফতি সাদিক মুহাম্মদ ইয়াকুব আল আযহারী, আন্তর্জাতিক সম্পাদক মুফতি গোলাম কবির চৌধুরী আল আযহারী, অর্থ সম্পাদক মাওলানা ওমর ফারুক রাহমানী, সহকারী প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা জিয়াউর রহমান, তাফসীর বিভাগের সদস্য উপাধ্যক্ষ  ডঃ মাওলানা পেয়ার আহমেদ, প্রচার বিভাগের সদস্য এম এইচ রায়হান এবং সাংস্কৃতিক বিভাগের সদস্য মাওলানা ক্বারী সামিম ওসমান।

0 comments:

Post a Comment